বিজেপির রাজ্য সভাপতি দেবী দুর্গা কে অপমান করেছে বললেন তৃণমূল নেতা সন্তোষ সিং - The News Lion

বিজেপির রাজ্য সভাপতি দেবী দুর্গা কে অপমান করেছে বললেন তৃণমূল নেতা সন্তোষ সিং




দি নিউজ লায়ন ; বিজেপির রাজ্য সভাপতি মা দুর্গা কে অপমান  করেছে। আর এরই প্রতিবাদে রবিবার হুগলি জেলার শ্রীরামপুরে তৃণমূলের পক্ষ থেকে দুর্গা মণ্ডপের বা দুর্গা মন্দিরের সামনে তৃণমূল কর্মীরা মাথা ন্যাড়া করে ওই ঘটনার প্রতিবাদ করেন বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে। শ্রীরামপুর পৌরসভার বিদায়ী  কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের নেতা সন্তোষ সিং এর উপস্থিতিতে তৃনমূলের কর্মীরা মাথা ন্যাড়া প্রতিবাদ কর্মসূচি পালন করেন।


 এদিন সন্তোষ সিং বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, তিনি যেভাবে মা দুর্গাকে অপমান করেছেন তাতে আমাদের মায়ের অপমান হয়েছে ,মা বোনেদের অপমান হয়েছে। তাই তার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে এই  প্রতিবাদ চলছে। আর এই প্রতিবাদ স্বরূপ আমরা তৃণমূল কর্মীরা মাথা ন্যাড়া হয়ে এর ধিক্কার জানাচ্ছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.